"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাকিস্তানের প্যারামিলিটারী ফোর্সের সদর দপ্তরে আচমকা চললো হামলা

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ সকালে পাকিস্তানের পেশওয়ারে ফেডারেল কনস্টাবুলারি অর্থাৎ প্যারামিলিটারী ফোর্সের সদর দপ্তরে হামলা চলে। এক্স হ্যান্ডলে অনেকে দাবী করেছেন, ‘প্যারামিলিটারী ফোর্সের সদর দপ্তরে থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।’ এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর পাক প্যারামিলিটারী ফোর্সের আরো ২ জন সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আর গোটা চত্বর ধোঁয়ায় ঢেকে যায়।

পেশওয়ার ক্যাপিটাল সিটি পুলিশের আধিকারিক মিলন সৈয়দ আহমেদ জানান, ‘‘ফেডারেল কনস্টাবুলারি অর্থাৎ প্যারামিলিটারী ফোর্সের সদর দপ্তরে হামলা হয়েছে। এলাকা কর্ডন করা হয়েছে। হামলাকারীদের পাল্টা জবাব দেওয়া হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে ‘সুইসাইড বম্বার’ অ্যাটাক করেছে। সুইসাইড বম্বার প্রথমে প্যারামিলিটারী ফোর্সের সদর দপ্তরের মূল প্রবেশ দরজায় বিস্ফোরণ ঘটায়। পরে অন্য সুইসাইড বম্বার ভিতরে প্রবেশ করে।

এদিন এক দুষ্কৃতী প্যারামিলিটারী ফোর্সের সদর দপ্তরের মূল প্রবেশ দরজায় বিস্ফোরণ ঘটাতেই সেই বিস্ফোরণে তারও মৃত্যু হয়। এর পরে দু’জন দুষ্কৃতী ভিতরে প্রবেশের চেষ্টা করলেও প্যারামিলিটারী ফোর্সের অন্যান্য সদস্যরা তাদের নিঃশেষ করেন। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক জঙ্গি সংগঠনকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে। একাধিক আন্তর্জাতিক শক্তিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। তবে জঙ্গিদের আশ্রয় দেওয়াই কি পাকিস্তানের নিরাপত্তা হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে? তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930