"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হোটেলের মধ্যে বোমাতঙ্ককে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ সকালবেলা একটি ফোন মারফত মুম্বইয়ের একটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাকে ঘিরে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, এক জন অজ্ঞাতপরিচিত ব্যক্তি হোটেলে ফোন করে জানান, “হোটেলের চার জায়গায় বোমা রাখা রয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করতে পাঁচ কোটি টাকা দিতে হবে।” এরপরই দ্রুত মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন।


প্রসঙ্গত, সম্প্রতি ২৬/১১-এর ধাঁচে আবারও মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হবে বলে পাকিস্তানের একটি নম্বর থেকে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি দেওয়া হয়েছিল। হুমকি বার্তায় বলা হয়েছিল, ‘মুম্বইয়ে একটা হামলা চালানো হবে। এই হামলা ২৬/১১-কে মনে করাবে। আমার ফোন নম্বর খতিয়ে দেখা হলে লোকেশন হিসাবে ভারতই দেখাবে। ছ’জন মুম্বই শহরে বিস্ফোরণ ঘটাবে।


যদি আজমল কসাব, ওসামা বিন লাদেন ও আয়মান আল-জওয়াহিরিকে হত্যা করা হয় তাহলে আরো অনেক কিছু ভবিষ্যৎ এ ঘটবে।’ এই ঘটনার কিছু দিন আগে মুম্বইয়ের অদূরে রায়গড় উপকূলের হরিহরেশ্বর সৈকতের কাছ থেকে একটি পরিত্যক্ত নৌকা থেকে একে-৪৭ রাইফেল উদ্ধারকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য পড়ে গিয়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728