"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী আগুনে দাউ দাউ করে জ্বলে উঠেছে ছাঁট কাপড়ের গুদাম

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দুপুরবেলা নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি ছাঁট কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সমগ্র এলাকা কালো ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে গেছে।

দমকল কর্মীরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন নিয়ে এসে হাজির হন। এছাড়া পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন।


দমকল সূত্রে জানা গিয়েছে, গুদামে আগুন নির্বাপণ করার কোনোরকম ব্যবস্থা ছিল না। কিন্তু আগুন কিভাবে লেগেছে তা এখনো অবধি জানা যায়নি। তবে ভিতরে কেউ আটকে আছেন কি না তাও বোঝা যাচ্ছে না।


যদিও এখনো পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে আরো ইঞ্জিন ডাকা হবে। এর পাশাপাশি আগুন সম্পূর্ণ নিভে গেলে তবেই আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত চালানো হবে।  


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31