"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্বামীর পচাগলা দেহ আগলে বসে আছেন স্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ ফ্ল্যাটের শোওয়ার ঘরে বিছানায় পড়ে থাকা স্বামীর পচাগলা দেহ আগলে বসে রয়েছেন স্ত্রী রমা ভট্টাচার্য। যা দেখে হতবাক সকলে। গতকাল হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার ডুমুরজলা এইচআইটি কোয়ার্টারে ৪০ নম্বর ব্লকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, ৭৫ বছর বয়সী প্রাক্তন ব্যাঙ্ককর্মী সমর ভট্টাচার্য ও রমা দেবীর নিঃসন্তান থাকায় দেখাশোনা বা ঘরের কাজকর্মের জন্য কোনো লোকজন ছিল না। কিন্তু গতকাল ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে শোয়ার ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার করেন।


তারপর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান যে, রমা দেবী মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন এবং অসুস্থও থাকার কারণে সমরবাবুর মৃত্যুর খবর কাউকে জানাতে পারেননি। তবে তার মৃত্যু কিভাবে হলো তা এখনো অবধি জানা যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930