"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার পার্টি অফিসও হাতছাড়া হওয়ার পথে তৃণমূলের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রাজধানীতে দিল্লির সদর দপ্তর হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। ২০ ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজধানীর সদর দফতর। মাত্র কয়েক মাস আগেই এই অফিস চালু হয়েছে। কিন্তু তৃণমূলের সাংসদ দল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার এই পার্টি অফিসও হাত ছাড়া হতে চলেছে। কারণ এই পার্টি অফিসের বাড়ি পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। এতদিন তিনি দলকে নিজের বাড়ি পার্টি অফিস হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছিলেন।

এবার বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে NDA তে সামিল হওয়ার পর সেই অফিস যে তৃণমূলের হাতে থাকবে না, তা স্পষ্ট। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের বাড়ি ফেরত চেয়েছেন পার্থ। আর এই পরিস্থিতির আঁচ বুঝে আগে থেকেই বাড়ির ভেতর থেকে অনেক আসবাব সরিয়ে নিয়েছে তৃণমূল। ফলে দিল্লির রাজনীতিতে আপাতত ঠিকানাহীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, গত ৩ জুন আনুষ্ঠানিক ভাঙনের পালা শুরু হয়েছিল তৃণমূলে। সোমবার সেই ফাটল আরও চওড়া হয়। বিধানসভা আগেই হাতছাড়া হয়েছিল। এবার লোকসভাতেও ধাক্কা খেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় দলও নিয়ন্ত্রণের বাইরে। রবিবার রাতে দিল্লির কোনও এক গোপন ঠিকানায় বৈঠকে বসেছিলেন তৃণমূলের বিদ্রোহীরা। সোমবার দুপুরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও একপ্রস্ত বৈঠক। আর তারপরই সব কিছু জলের মতো স্বচ্ছ হয়ে যায়। বেশিরভাগ সাংসদই NDAতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। হাতে রয়েছেন ৮ জন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930