"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে পাকড়াও চোর

Share

শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার রশিদপুর এলাকায় লোহার দোকানে চুরি করতে গিয়ে এক চোর হাতেনাতে ধরা পড়লো।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের বেলা ওই চোর এক ব্যক্তির টোটো চালিয়ে স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী চিত্তরঞ্জন চকদারের দোকানে লোহার সামগ্রী চুরি করতে আসে। যদিও দোকানদার বিষয়টি লক্ষ্য করে চোরটিকে হাতেনাতে ধরে ফেলেন।


এরপরই স্থানীয় মানুষজন ওই চোরকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি এলাকাবাসীরা চুরি করতে নিয়ে আসা টোটোটি আটক করে রাখে।


https://www.youtube.com/watch?v=waKl4CsOMpE


ঘটনাটির পর শুক্রবার টোটোর প্রকৃত মালিক টোটো ফেরত নিতে আসলে আবারও এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930