"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খাবারের লোভে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁ থানা এলাকায় খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।

অভিযোগ, “৫৪ বছর বয়সী এক প্রতিবেশী ব্যক্তি খাবারের লোভ দেখিয়ে ওই ছাত্রীকে রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে পৈশাচিক অত্যাচার চালান। এরপর নাবালিকার চিৎকার-চেঁচামেঁচি শুনে স্থানীয়রা ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।” তারপর নাবালিকার পরিবারের তরফে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেরবেলাই অভিযুক্তকে গ্রেফতার করেন। আর এদিনই বসিরহাট মহকুমা হাসপাতালে তোলা হয়। অন্যদিকে, নাবালিকার ডাক্তারী পরীক্ষাও হয়। পাশাপাশি গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। তবে পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি যে ওই কাণ্ড করতে পারেন তা শুনেই নির্যাতিতার পরিবারের সদস্যরা সহ প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েছেন। আর অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবীতে সরব হয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930