"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাশিয়া যুদ্ধ ঘোষণা করতেই ধস নামল শেয়ার বাজারে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ভারতীয় সময় সকাল সাড়ে ৮ টা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করার পরই ভারত তথা সমগ্র বিশ্বের প্রায় প্রতিটি শেয়ার বাজারে ধস নেমেছে। যেখানে ভারতে সেনসেক্সের পতন প্রায় দেড় হাজার পয়েন্ট।

সকাল ৯ টা ১৯ মিনিটে বিএসই সেনসেক্সের ২.৫৫ শতাংশ পতন নথিভুক্ত হয়। ১৪৫৮ পয়েন্ট কমে তা ৫৫,৭৭৪ এ এসে দাঁড়ায়। এনএসই নিফটি ৪১৬ পয়েন্ট পতন হয়ে ১৬,৬৪৬-এ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ২.৪৩ শতাংশ পতন ঘটে।


একই অবস্থা এশিয়ার শেয়ার বাজারগুলোতেও। জাপানের নিক্কেই-এর ২.১৭ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি ২.৬৬ শতাংশে নেমেছে।


আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া এই অযৌক্তিক ও প্ররোচনাহীন আক্রমণের যথোপযুক্ত জবাব পাবে বলে জানিয়েছেন। এই যুদ্ধের প্রভাব গোটা বিশ্বের শেয়ার বাজারে এসে পড়েছে।


এদিকে বিভিন্ন সংবাদ সংস্থা ইউক্রেনের রাজধানী কিভে একের পর এক গুলি এবং বিস্ফোরণ চালনার কথা জানাচ্ছে। এছাড়া রাশিয়া ইউক্রেনের অন্যান্য প্রান্তেও পুরোদস্তুর সেনা অভিযান শুরু করে দিয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930