"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শাসকদলের বিধায়কের নেতৃত্বেই থানা ঘেরাও করে চলে বিক্ষোভ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের ভরতপুর থানার পাশে থাকা একটি জমিতে নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো। তৃণমূল কর্মীরা বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এই ঘটনায় হুমায়ুন কবীর ভরতপুর থানার ওসির অপসারণ চান।

জানা গিয়েছে, ভরতপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলাম এলাকার থানার সামনে একটি জমিতে নির্মাণকে কেন্দ্র করে পুলিশের সাথে বিবাদে জড়িয়ে পড়েন। পুলিশ নির্মাণকাজে বাধা দেওয়ায় তৃণমূলকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। হুমায়ুন কবীরও খবর পেয়ে ঘটনাস্থলে আসলে তাঁর নেতৃত্বে তৃণমূলকর্মীরা থানার সামনে কান্দি-কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।


হুমায়ুন কবীর জানান, ‘‘প্রমাণ আছে উনি (ওসি)পয়সার বিনিময়ে কাজ করেন। আমি তবুও শাসকদলের বিধায়ক হিসাবে এখনো চুপ করে আছি। কিন্তু আমাদের দাবী, ওসি রাজু মুখোপাধ্যায়কে অপসারণ করতে হবে। তা না হলে অবরোধ চলবে। আমার সাথে তৃণমূলকর্মীরা আছেন।’’


এই ঘটনায় সম্পূর্ণ এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মুর্শিদাবাদের এসপি কে সাবরি রাজকুমার এই প্রসঙ্গে বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728