"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ধর্ষিতার পিতার গুলিতেই মৃত্যু হলো ধর্ষকের

Share

নিজস্ব স্নবাদ্দাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এবার মেয়ের ধর্ষককে নিজেই শাস্তি দিলেন বাবা। আদালতের গেটের সামনে নিজেই গুলি করে হত্যা করলেন। মৃত বিহারের মুজফফরপুরের বাসিন্দা ২৫ বছর বয়সী দিলশাদ হুসেন।  

প্রসঙ্গত, ২০২০ সালের ১২ ই ফেব্রুয়ারী প্রাক্তন বিএসএফ জওয়ান ভগবত নিশাদের নাবালিকা মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। এই ঘটনায় ২০২১ সালের ১২ ই মার্চ পুলিশ তাকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করে ওই নাবালিকাকে উদ্ধার করে। 


পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে দিলশাদ ধর্ষণের মামলায় জামিন পেয়েছিলেন। কিন্তু গতকাল মামলার জন্য আদালতে আসে। আর তাই আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন। তবে দিলশাদের আইনজীবী আসার আগেই সেখানে ভগবত ও তার ছেলে নন্দলাল এসে পৌঁছায়। 


এরপর ভগবত নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন। আর সাথে সাথেই দিলশাদ নীচে লুটিয়ে পড়েন। এই ঘটনার পরই ভগবত এবং নন্দলাল পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


যদিও ইতিমধ্যে পুলিশ ওই দু’জনকে গ্রেপ্তার করেছে।  

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930