"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আসন্ন নির্বাচনের আগে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি লিখেছেন, চিঠিতে ‘জয় মা কালী’ লিখে লেখা শুরু করেছেন। এই চিঠির প্রত্যেকটা লাইন, শব্দচয়ন, বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, ‘জয় শ্রী রাম’ শব্দবন্ধ নিয়ে বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বারবার তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির বক্তব্য ছিল, বাংলার রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ কখনই গ্রহণযোগ্য নয়।

আর তার পাল্টা হিসাবে তৃণমূল কর্মীরা ‘জয় মা কালী’ শ্লোগান দিতে শুরু করেছিল। লোকসভাতেও একাধিক তৃণমূল সাংসদকে এই শ্লোগান দিতে দেখা গিয়েছে। পরবর্তীতে নরেন্দ্র মোদীকে বাংলায় সভামঞ্চে দাঁড়িয়ে ‘জয় মা কালী’ শ্লোগান দিতে দেখা যেত। এবার বঙ্গবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর লেখা চিঠিতে ‘জয় মা কালী’ শব্দ বন্ধেরই উল্লেখ রয়েছে। চিঠিতে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বোস সহ বাংলার মণীষীদের অবদানের কথা উল্লেখ করেছেন।

আর তৃণমূলের তরফে বাংলার এই ইস্যুকেই খাড়া করে বলা হয়েছে, ‘‘বাংলার মণীষীদের অবদান সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্যক কোনো ধারণা নেই।” কিন্তু নরেন্দ্র মোদী এই চিঠির একটি অনুচ্ছেদ কেবল বাংলার মণীষীদের অবদানের কথাই উল্লেখ করেছেন। এছাড়া লিখেছেন, ‘‘সোনার বাংলার সকল নাগরিক বঞ্চিত। তাই মন ভারাক্রান্ত।” পাশাপাশি বাংলায় ‘সেবা’ করার সুযোগ চেয়েছেন। এমনকি তোষণের রাজনীতি ও অপশাসনেরও কথাও উল্লেখ করেছেন। অন্যদিকে এও লিখেছেন যে, ‘‘কাজের জন‍্য ভিন রাজ্যে যেতে হবে না, মহিলাদের সুরক্ষা, সুনিশ্চিত হবে। অনুপ্রবেশ রুখে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031