"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ব্রিগেডের সভা থেকে বাংলার মসনদ পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সভামঞ্চে দাঁড়িয়ে প্রথমেই বাংলায় বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর একে একে দুর্নীতির বিরোধীতা ও অন্যদিকে উন্নয়ন-সুশাসনের বার্তা তুলে ধরলেন। আজ কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দু’টি সভার আয়োজন করা হয়েছিল। একটি প্রশাসনিক সভা, অন্যটি রাজনৈতিক। প্রশাসনিক সভা থেকে ১৮ হাজার ৭০০ কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন করেছেন আর রাজনৈতিক মঞ্চ থেকে বাংলার মসনদ পরিবর্তনের ডাক দিয়েছেন। এদিন নরেন্দ্র মোদী ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলকে কড়া ভাষণে দুর্নীতি নিয়ে নিশানা করলেন। পাশাপাশি বিধানসভা নির্বাচনে বঙ্গে বিজেপির জয় নিয়েও প্রবল আশাবাদী।

এদিন মোদী সরকার তৃণমূল সরকারের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বাংলার প্রশাসনকে ‘মহা জঙ্গলরাজ’ বলেও কটাক্ষ করেছেন। এমনকি, পট পরিবর্তন করা হলে এতদিন বাংলায় যা করা হয়েছে তার হিসাব নেওয়ার বার্তাও শোনা গিয়েছে। রাজ্যে জমি শক্ত করতে বারবার বিজেপি নেতাদের বাংলার মনীষীদের প্রসঙ্গ টেনে আনতে দেখা গিয়েছে। এদিন প্রধানমন্ত্রীর মুখেও একই বিষয় শোনা গিয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রানি রাসমণি থেকে ক্ষুদিরাম বসু, নেতাজী সুভাষচন্দ্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একাধিক মনীষীর নাম উল্লেখ করে বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার গ্যারান্টি দিয়েছেন।

অন্যদিকে, বঙ্গবাসীকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পাওয়ার প্রসঙ্গ তুলে গোটা বিষয়টির জন্য ফের তৃণমূলকে আক্রমণ শানিয়ে জানান, ‘‘সূর্যঘর প্রকল্পে সৌর বিদ্যুৎ, বিশ্বকর্মা প্রকল্পের মতো সুবিধা থেকে বাংলার নাগরিকেরা বঞ্চিত হচ্ছেন। এছাড়া আবাস যোজনা, আয়ুষ্মান প্রকল্পের থেকেও সুযোগ পাচ্ছেন না। আর চা শ্রমিকরাও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে চাষী আত্মহত্যা, শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপর অত্যাচারের প্রসঙ্গও উঠে এসেছে।


বরাবরই বিজেপি নির্বাচনের ময়দানে অনুপ্রবেশের ইস্যুকেই হাতিয়ার করেছে। এদিনও নরেন্দ্র মোদীর মুখে অনুপ্রবেশের অভিযোগ শোনা গিয়েছে। এসআইআর ও সিএএ নিয়ে তৃণমূলের বিরোধীতার পিছনে অনুপ্রবেশকারীদের বাঁচানোর তাগিদ রয়েছে বলে মন্তব্য করেছেন। সেই সাথে রাজ্যের নারী সুরক্ষার বিষয়ও বাদ পড়েনি। রাজ্যের নারী সুরক্ষা নিয়েও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আরজি কর, সন্দেশখালি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ শানিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031