"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিজের শিশুকে বিক্রি করে নিজেদের শখ পূরণ করলেন ১ দম্পতি

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ সদ্যোজাত সন্তানকে অর্থের বিনিময়ে বিক্রি দিলেন এক মা। তবে এই ঘটনা অবশ্য নতুন নয়। এই দেশে অনেকেই আর্থিক সামর্থ্য না থাকায় সন্তানকে বড়ো করার খরচ সামলাতে না পেরে কোলের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন।

কিন্তু এই ঘটনা যেন সব কিছুকে ছাপিয়ে গিয়ে এক বিরল ঘটনা হয়ে উঠেছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইনদওরের এক দম্পতির সন্তানের ইচ্ছে ছিল না। ওই দম্পতি ভাড়া বাড়িতেই থাকতেন। তবে সম্প্রতি শাইনা বাঈ একটি শিশুর জন্ম দেয়। এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।


শিশুর জন্মের পরে সেই অশান্তি আরো চরমে ওঠে। এদিকে পেশায় দিনমজুর স্বামী সেই শিশুর দায়িত্ব নিতে অস্বীকার করেন। তাই তড়িঘড়ি সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে ১৫ দিনের সন্তানকে বিক্রি করে সেই টাকা নিয়ে একটি মোটরবাইক ও বাড়ির অনেক খুচরো জিনিস কিনে ফেলেন।


প্রথম বাড়ির মালিক শিশু বিক্রির বিষয়টি খেয়াল করেন। সন্ধ্যাবেলা তারা শিশুটিকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন কিন্তু যখন ফিরে এসেছিলেন তখন শিশুটির পরিবর্তে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মোটর সাইকেল নিয়ে ফিরেছিলেন। এসব দেখে প্রতিবেশীদের মনে সন্দেহ হতেই পুলিশের কাছে খবর দেন।


পুলিশ খবর পেতেই ঘটনাস্থলে এসে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতে শাইনা জেরার মুখে কান্নায় ভেঙে পড়ে জানায়, “ইনদওর থেকে ৪০ কিলোমিটার দূরে এক নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে বিক্রি করে সেই টাকা দিয়েই এই সব জিনিস কেনা হয়েছে।”

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30