"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আদি রাম মন্দিরের আদলে গড়ে উঠলো চাকদহের ‘সহযাত্রী ক্লাব’ এর মণ্ডপ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার চাকদহে এবার দুর্গাপুজোয় বড়ো চমক। চাকদহের জসরা মাঠে তৈরী হয়েছে বাবরের আমলে ধ্বংস হয়ে যাওয়া আদি রাম মন্দিরের আদলে এক সুবিশাল মণ্ডপ। স্থানীয় ‘সহযাত্রী ক্লাব’ এই পুজোর আয়োজন করেছে। চলতি বছর তাদের পুজো ৩৩তম বর্ষে পা দিয়েছে।

মণ্ডপটির উচ্চতা প্রায় ১১০ ফুট। গত আড়াই মাস ধরে দিনরাত খেটে কারিগররা এটি তৈরি করেছেন। কাজ প্রায় শেষ পর্যায়ে। পুজো কমিটির দাবি, গোটা রাজ্যে এই প্রথম আদি রাম মন্দিরের মতো করে কোনও মণ্ডপ তৈরি হচ্ছে। সনাতনী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি কুটিরশিল্প ও শিল্পীদের কাজকে মানুষের সামনে আনতেই এই ভাবনা। শুধু পুজোই নয়, উৎসবের দিনগুলিতে নানা সাঙ্কৃতিক অনুষ্ঠানও হবে এই মণ্ডপে। পাশাপাশি এই ক্লাবের সদস্যরা সারা বছরই নানা সামাজিক কাজ করেন এবং মানুষের পাশে থাকেন। পঞ্চমীর দিন থেকেই সাধারণ মানুষের জন্য মণ্ডপের দরজা খুলে দেওয়া হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031