"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রতিবেশী বৃদ্ধের হাতে ধর্ষিতা দশম শ্রেণীর ছাত্রী

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার হাসনাবাদে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো ৬৭ বছরের এক জন বৃদ্ধের বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার কিশোরী বাড়িতে একা ছিল। আর তার মা-বাবা কলকাতায় গিয়েছিলেন। তখন কিশোরীকে ছাদে একা দেখে ওই বৃদ্ধ দু’টি বাড়ির ছাদ ডিঙিয়ে তাদের ছাদে আসেন। এরপর নীচে নেমে কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এমনকি এই ধর্ষণের কথা কাউকে বললে কিশোরীকে প্রাণে মারার হুমকিও দেন। এদিকে কিশোরীর মা-বাবা বাড়ি ফিরে বিষয়টি জানার পর হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে।


গতকাল তাকে আদালতে হাজির করানো হয়েছে। পুলিশের তরফে দশ দিন নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে। আর গোপন জবানবন্দি নেওয়ার জন্য কিশোরীকে নিয়ে যাওয়া হয়। ওই কিশোরীর মা জানান, ‘‘এর আগেও ওই প্রতিবেশী মেয়েকে একাধিক বার উত্ত্যক্ত করেছেন। গতকাল আমরা বাড়িতে ছিলাম না। সেই সুযোগ নিয়ে ছাদ দিয়ে নেমে এই অপকর্ম করেন। বাড়ি ফিরে সব জানতে পারি।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930