"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস মুরলীধর শর্মা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য পুলিশে রদবদল। এবার অজয় ঠাকুরের পরিবর্তে আইপিএস মুরলীধর শর্মা উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন। আর অজয় ঠাকুরকে রাজ্য পুলিশের ডিআইজি সিআইডি পদে বসানো হয়েছে।

গত বছর নভেম্বর মাসে মুরলীধর শর্মাকে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমীতে পাঠানো হয়েছিল। এবার তাঁকে পুলিশ কমিশনার পদে আনা হয়েছে। চার মাস আগেই অজয় ঠাকুর এই পদ পেয়েছিলেন। এরই মধ্যে আবারও বদল।

অন্যদিকে, বিনীত গোয়েলকে এডিজি-আইজি এসটিএফর পাশাপাশি এডিজি-আইজি অ‍্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বও দেওয়া হয়। অজ‍য় রানাডেকে হোমগার্ডে সরানো হয়। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর প্রতিবাদের জেরে বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হয়েছিল। গত ৩ রা জুন ওই রদবদলে শ‍্যাম সিংকে নিয়ে ডিজি ও আইজি সাইবার সেলে পাঠানো হয়। আর আইপিএস দময়ন্তী সেনকে এডিজি-আইজি থেকে এডিজি-আইজি এপি করা হয়।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930