"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ঝোপ থেকে উদ্ধার ১ তরুণীর স্যুটকেসবন্দি নগ্ন দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ এবার হরিয়ানার গুরুগ্রামের ইফকো চকের রাস্তার একটি ঝোপ থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় তরুণীর স্যুটকেসবন্দি বিবস্ত্র দেহ। কোমরে ছ্যাঁকার দাগ ও যৌনাঙ্গে ক্ষত চিহ্ন দেখে প্রাথমিক ভাবে অনুমান করা হয় যে তরুণী ধর্ষণের শিকার।

প্রথমে এক জন স্থানীয় অটোচালক ওই পরিত্যক্ত স্যুটকেসটি দেখতে পেয়েই সন্দেহ হওয়ায় পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ এসে ওই স্যুটকেস থেকে এক তরুণীর দেহ উদ্ধার করেন। ওই তরুণীর বয়স আনুমানিক ২৪ বছরের মধ্যে। কিন্তু এখনো অবধি মৃতার নাম-পরিচয় জানা যায়নি।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণীকে শ্বাসরোধ করে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে গোটা বিষয়টি স্পষ্ট ভাবে জানা যাবে। এছাড়া যে এলাকা থেকে স্যুটকেসবন্দি দেহটি পাওয়া গিয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীর সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031