"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আগামী ছ’মাসের মধ্যেই হতে চলেছে পুরভোট, আর তার আগেই হবে ডিলিমিটেশন

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ইস্তফা দিয়েছেন মেয়র। বর্তমানে প্রশাসক হিসেবে কলকাতা পুরনিগমের দায়িত্বে রয়েছেন স্মিতা পাণ্ডে। এবার পুরভোটের অপেক্ষা। আগামী ছ’মাসের মধ্যেই সেই ভোট হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভোটের আগে কলকাতায় ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস হবে বলেও ঘোষণা করেছেন।

এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফিরহাদ হাকিম মেয়র পদে ইস্তফা দেওয়ার পর নতুন মেয়র নিযুক্ত করতে সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ তৃণমূলকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। মেয়র পদে তৃণমূল কাউকে নিযুক্ত করতে না পারায় রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এবার ভোট হলে মেয়র নির্বাচিত হবেন। বক্তব্যের শেষে শুভেন্দু জানান, কলকাতায় আসন পুনর্বিন্যাস করা হবে। কীভাবে হবে সেই ওয়ার্ড পুনর্বিন্যাস হবে, কেন এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ব্যাখ্যা করেননি শুভেন্দু।

বর্তমানে কলকাতায় মোট ১৪৪টি ওয়ার্ড আছে। কীভাবে পুনর্বিন্যাস হবে, এই বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, “রাজ্য সরকার প্রস্তাব দেবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।” উল্লেখ্য, মাস কয়েক আগেই লোকসভা আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিটেশন বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। তবে, মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাশ করানো যায়নি।


এদিকে, কলকাতা পুরনিগমকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, উন্নয়ন প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা দেওয়া হতে পারে। অম্রুত যোজনায় ৬০-৪০ অনুপাতে আরও ৫০০ কোটি টাকা দেওয়া যেতে পারে। ‘নমামী গঙ্গা’ প্রকল্পে ৫০০ কোটি টাকা, স্বচ্ছ ভারতেও আরও সাহায্য করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031