"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাবা ও মেয়েকে কোপানোর অভিযোগ উঠলো খোদ মায়ের বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর পাণ্ডুয়ার মুলটি গ্রামের খন্যান হস্টেল পাড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে স্ত্রী স্বামীকে বটি দিয়ে কোপালেন। এই ঘটনায় মেয়েও গুরুতর আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।

স্থানীয় সূত্রে খবর, স্ত্রী তন্দ্রা ঘোষ স্বামী সুবিকাশ ঘোষ ও ২৪ বছর বয়সী মেয়ে সুলগ্না ঘোষকে কুপিয়েছেন। বাড়ির ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে পাণ্ডুয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে দেখে তন্দ্রা দেবী নগ্ন মেয়েকে কোপাচ্ছিলেন।


এরপর পুলিশ তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাণ্ডয়া গ্রামীণ হাসপাতালে তারপর শারীরিক অবস্থার অবনতির জন্য সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু সুবিকাশবাবু এবং সুলগ্নার অবস্থা অত্যন্ত সংকটজনক। 


তবে ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করার সাথে সাথে পরিবার সহ পাড়া-পড়শীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। এই ঘটনার নেপথ্যে শুধুই কি পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930