"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরের স্বামীকে কুপিয়ে মারলো দুষ্কৃতীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ তেলেঙ্গানার জগিত্যাল জেলার বিআরএস (ভারত রাষ্ট্র সমিতির) কাউন্সিলরের স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার ঘটনায় তুমুল উত্তেজনা শুরু হয়। নিহত স্থানীয় বিআরএস কাউন্সিলর পি উমা রানির স্বামী লক্ষ্মী রাজ্যম। বয়স ৪৮ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সূত্রের খবর অনুযায়ী, গতকাল লক্ষ্মী রাজ্যম পাড়ার দোকানে চা খেতে গিয়েছিলেন। তখন আচমকা দুষ্কৃতীরা মুখে রুমাল দিয়ে ঢাকা দিয়ে ধারালো অস্ত্র হাতে এসে তার উপর চড়াও হয়ে একের পর এক কোপ মেরে পালিয়ে যান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লক্ষ্মী রাজ্যমকে উদ্ধার করে দ্রুত করিমনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। 


পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন করা হয়েছে। এর নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ নেই। কিন্তু কারা কি উদ্দেশ্যে এই খুন করেছে তা খতিয়ে দেখার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালিয়ে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728