"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মেট্রো প্রকল্পের জেরে ফাটল ধরেছে একাধিক বাড়ি সহ রাস্তায়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের পুরোনো আতঙ্ক ফিরে এলো শহর কলকাতার বউবাজারে। মেট্রো প্রকল্পের পাশে থাকা একাধিক বাড়ি ছাড়াও রাস্তাতেও এবার ফাটল ধরেছে। এর জেরে এলাকার বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে পড়েছেন। এদিকে বাড়ি খালি করার জন্য মাইকিংও চলছে।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টের পর চলতি বছরের মে মাসে বউবাজারে দুর্গাপিতুরি লেনে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। ২০১৯ সালে মেট্রো কাজ চলাকালীন প্রায় ৪০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি এতোটাই বিপজ্জনক ছিল যে বেশ কয়েকটি বাড়িও ভেঙে ফেলতে হয়।


গতকাল বিকেলবেলা দুর্গাপিতুরি লেনে প্রথমে মেট্রো প্রকল্পের পাশে একটি বাড়িতে ফাটল দেখা যায়। এরপর সময় গড়ালে সেই ফাটলটিও চওড়া হতে থাকে। পরে একাধিক বাড়ি সহ রাস্তায় ফাটল ধরেছে। এদিকে মেট্রোর আধিকারিকরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।


কিন্তু বার বার এই ধরণের ঘটনা ঘটছে কেন তা নিয়ে মেট্রোর আধিকারিকরাও মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে বাড়িতে ফাটল ধরার ঘটনায় এলাকার বাসিন্দারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930