"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভাইপোর গড় থেকেই দল ছাড়ার বার্তা শোভনের

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে তৃণমূল ভাঙ্গার বার্তা দিলেন শোভন চট্টোপাধ্যায়। ধাপে ধাপে কয়েকদিনের মধ্যেই বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করবেন। আজ কলকাতায় বিজেপির হেস্টিংস অফিসে এই কথা বলেন তিনি।

প্রসঙ্গত বলা হয়, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ এলাকা থেকে তৃণমূল বিধায়ক দীপক হালদার দল ছেড়েছেন। সেই প্রশ্নে শোভন চট্টোপাধ্যায় জানান, “অনেকেই দক্ষিণ চব্বিশ পরগনায় দল ছাড়ার জন্য তৈরি রয়েছেন। সবাই বিজেপির শরিক হতে চাইছেন। সম্মান পাওয়ার জন্যই সবাই পদ্ম শিবিরে আসছেন। কেউ বিধায়ক বা চেয়ারম্যান হওয়ার জন্য গেরুয়া শিবিরের আসছেন না। তৃণমূল কংগ্রেসে বিগত ১০ বছর ধরে যারা সম্মান পাননি তারাই দল ছাড়ছেন।

এরপরই সাংবাদিকদের কৌঁসুলি বার্তা দিয়ে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “ধাপে ধাপে অনেকেই দল ছাড়বেন। আপনারা সময় হলে সবটাই দেখতে পারবেন বলে জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র”।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930