"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশিত হলো চল্লিশ হাজার প্রার্থীর নবম-দশমের ইন্টারভিউয়ের তালিকা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রায় চল্লিশ হাজার প্রার্থীর নবম-দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে। শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই ভেরিফিকেশন তালিকা তথা ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে। ইংরেজী বিষয়ে ইন্টারভিউয়ের জন্য চাকরীহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল ডাক পেয়েছেন।

‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল নবম-দশম সহ একাদশ-দ্বাদশ উভয় পরীক্ষা দিয়েছিলেন। একাদশ-দ্বাদশের কাট অফ মার্কসের না পৌঁছানোর জন্য ইন্টারভিউ ডাক পাননি। এদিন চিন্ময় মণ্ডল জানান, “আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছিলাম। ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমে আমাদের আন্দোলন করতে হয়েছিল। অনেক কাঠখড় পোহাতে হল আমাদের। তবে অনেকটা আন্দোলনে সকলেই ধকল নিয়ে পরীক্ষায় বসেছিলেন। যাঁরা যোগ্য, তবুও ডাক পেলেন না, তার জন্য সত্যিই খারাপ লাগছে।”

প্রসঙ্গত, ৭ই সেপ্টেম্বর নবম-দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল। পরীক্ষা গ্রহণের ৭১ দিনের মাথায় এই ফল প্রকাশিত হয়েছে। কোন কোন পরীক্ষার্থী ভেরিফিকেশন তথা ইন্টারভিউয়ের জন্য ডাক পেল তার বিস্তারিত তালিকা এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করে। প্রত্যেকটি বিষয়ের পৃথক পৃথক তালিকা প্রকাশ হয়েছে। এসএসসির তরফে জানানো হয়েছে, ‘‘শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬ জন। নবম-দশমে শূন্যপদ ২৩ হাজার ২১২টি। আর পরীক্ষায় ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন বসেছে। তবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরো বেশ খানিকটা সময় লাগবে।” সেক্ষেত্রে কমিশন সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এই নিয়ে শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930