"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘রাত ১২টার মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে’, সাফ জানালো আন্দোলনকারীরা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ মুখ্যসচীবের সাথে চাকরীহারাদের তিন ঘণ্টার বৈঠকের পরও কোনো সমাধান সূত্র মিলল না। নবান্ন থেকে বেরিয়ে চাকরীহারারা জানান, “রাজ্য প্রশাসন তালিকা প্রকাশের জন্য কিছুটা সময় চাইলেও তাদের একটাই দাবী, যোগ্য-অযোগ্যদের তালিকা আজই প্রকাশ করতে হবে। রাত ১২টা অবধি সময় দিয়েছেন। ততক্ষণ অবধি রাস্তাতেই থাকবেন।”

এদিন সকালবেলা থেকেই নবান্ন অভিযান শুরু হয়। আন্দোলনকারীদের অন্যতম দাবী ছিল, “যোগ্য-অযোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশ করতে হবে। আর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওএমআর শিট প্রকাশ করতে হবে ও রিভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পুনর্বহাল করতে হবে।” হাওড়া পুলিশের তরফ থেকে চাকরীহারাদের সাথে কথা বলা হচ্ছে। রাতভর আন্দোলনের ক্ষেত্রে পুলিশ অনুমতি দেবে কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, “রাস্তাতেই তো আছি। রাস্তাতেই থাকব। তবে আজকের পর থেকে আমরা আর কোনো ইনডোর মিটিংয়ে যাব না। বয়কট করলাম। যা হওয়ার এবার রাস্তাতেই হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031