"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বগটুই কাণ্ডে মূল ঘটনাকেন্দ্রে যেতে বাধা পেলেন বামেরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বগটুই গ্রামে নৃশংস হত্যাকাণ্ড সহ একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আজ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য ওই গ্রামে পৌঁছেছিলেন। এদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও বাম প্রতিনিধিদলকে নিয়ে গ্রামে ঢোকেন।

কিন্তু যে বাড়িতে একসাথে সাত জনের পুড়ে মৃত্যু হয়েছে সেখানে যেতে পুলিশ আধিকারিকরা বাধা দেওয়ায় বিমান বসু গ্রামের মধ্যেই অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ফরেনসিক দল এসে তদন্ত চালাচ্ছেন। তাই কাউকে ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে বিমান বসু পুলিশ আধিকারিকদের অনুরোধ করেন যে, ‘‘আমরা পুলিশের তদন্ত ও ফরেনসিক বিভাগকে ব্যাহত করতে আসিনি। আমরা পরিস্থিতি দেখতে এসেছি।’’ কিন্তু পুলিশ আধিকারিকরা কোনো কথা মানতে চাননি।


বিমান বসু অভিযোগ তুলে জানান, ‘‘বগটুই-কাণ্ডে তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সিট হচ্ছে সাপ্রেশন অব ইনফর্মেশন অ্যান্ড ট্রুথ। আর পুলিশ পুলিশ আধিকারিকরা বলছে, এখন ফরেনসিক তদন্ত চলছে। গণহত্যায় যুক্তদের জনগণের দরবারে বিচার হওয়া উচিত। আমরা শেষপর্যন্ত অপেক্ষা করব।’’

অন্যদিকে বাম দলনেতার পর এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতা ও বিধায়করা উপস্থিত হয়েছেন। আর পুলিশ আধিকারিকরা বিজেপি দলনেতাদেরও মূল ঘটনাস্থলে প্রবেশ করতে দেননি। এই ঘটনায় শুভেন্দু অধিকারী সিবিআই এবং এনআইএকে তদন্তের ভার দেওয়ার আর্জি জানান।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930