"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কাদা থেকে উদ্ধার ১ নাবালিকার ক্ষত-বিক্ষত দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ নারী নিগ্রহের ঘটনায় বার বার যোগী রাজ্যের নামই শিরোনামে উঠে আসে। এবার উত্তরপ্রদেশের লখিমপুরের একটি গ্রাম থেকে কর্দমাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে ১৩ বছর বয়সী এক নাবালিকার ক্ষত-বিক্ষত দেহ। এমনকি নাবালিকার চোখদু’টিও খুবলে নেওয়া হয়েছিল।

সূত্রের খবর, গত রবিবার নাবালিকা বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর পরিবারের তরফে খোঁজাখুঁজি করেও খোঁজ না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাদার মধ্যে থেকে তার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশের প্রাথমিক ধারণা, নাবালিকাকে যৌন অত্যাচার করে খুন করা হয়েছে।


আর পাশেই শুকনো আখ পড়ে থাকতে দেখে মনে করা হচ্ছে, ওই আখ দিয়েই চোখ খুবলে নেওয়া হয়েছে। এছাড়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নাবালিকার শরীরে সাতটি গভীর ক্ষত রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার নয়পায় সিংহ এই প্রসঙ্গে জানান, “পুলিশ অগ্রাধিকারের ভিত্তিতে বিষয়টি দেখছে। গোটা তদন্তপ্রক্রিয়ায় নজরদারি চালানো হচ্ছে।


পুলিশ ও ফরেন্সিক দল যৌথ ভাবে তদন্ত চালাচ্ছে। ওই এলাকায় কারা অপরাধচক্রের সঙ্গে যুক্ত, তাও খতিয়ে দেখা হচ্ছে।” ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728