"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রী সহ তার প্রেমিককে ধারালো অস্ত্রের কোপে ক্ষত-বিক্ষত করলেন স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার জাজপুর জেলার মালাহাট গ্রামে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এক ব্যক্তি স্ত্রীর লিভ ইন পার্টনারের যৌনাঙ্গ কাটার পর ওই ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কাটলেন। প্রাণে বেঁচে গেলেও, দু’জনেই গুরুতর ভাবে আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা হইচই পড়ে যায়। অভিযুক্তের নাম মনোজ কুমার মহন্তি। মনোজ কুমার ঘটনার পর থেকেই পলাতক।

এক বছর আগে থেকে ঘটনার সূত্রপাত। মনোজ কুমারের স্ত্রীর কথায়, ‘‘তাকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মারধর করত, মানসিক নির্যাতন চালাত। প্রতিদিনের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে প্রেমিক প্রশান্তের সাথে থাকতে শুরু করেন।’’ এরপর গতকাল মনোজ সব কিছু মিটিয়ে নিতে স্ত্রীকে মালাহাটের একটি খালের ধারে ডাকেন। স্ত্রী অবশ্য একা যাননি, প্রশান্তকেও সাথে নিয়ে গিয়েছিলেন। তখনই মনোজ হামলা চালায়। এমনকি হত্যার চেষ্টাও করা হয়।

কিন্তু স্থানীয়রা ছুটে আসায় পরিকল্পনা পূর্ণ হয় না। আপাতত গুরুতর আহত অবস্থায় ওই মহিলা সহ প্রশান্তকে জাজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারোরই শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930