"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার গ্ৰুপ ডি নিয়োগে অনিয়মের ক্ষেত্রে নয়া পদক্ষেপ হাইকোর্টের

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ গ্ৰুপ ডি পদে নিয়োগে অনিয়মে ক্ষেত্রে সিবিআইকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।  

আদালত সূত্রে জানা গিয়েছে, আদালতের কাছে বিদ্যালয়ে বেআইনী নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে। তাই এদিন তাঁকে রাত ১২ টার মধ্যে ডেকে জেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে।


প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৬ সালে গ্রুপ ডিতে ৯৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৪ ঠা মে ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু ৯০ জনের নাম প্যানেলে নেই।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31