"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচলপ্রদেশঃ সোমবার অরুণাচল প্রদেশের আনজাও জেলার আমলিয়াং এলাকার একটি বিদ্যালয়ে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত কিশোরের নাম চিরাং ক্রি। বয়স ১৫ বছর।

সূত্রের খবর, দশম শ্রেণীর ছাত্র চিরাং বিদ্যালয়ের হস্টেলে থাকত। বিদ্যালয় চত্বরে ফোন ব্যবহার করার নিয়ম নেই জেনেও সে নিয়ম না মেনে ফোন ব্যবহার করেছিল। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে চিরাংকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু চিরাং ওই শাস্তি মেনে নিতে পারেনি। সে ওই বিদ্যালয়ে পড়াশোনা করতে চায় বলে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে। এরপর চিরাং ও তার বাবার সঙ্গে কথা বলে চিরাংকে বিদ্যালয়ে পড়াশোনার অনুমতি দেওয়া হয়। কিন্তু রবিবার বিকেল থেকে চিরাংয়ের খোঁজ পাওয়া যায় না।


তারপর সকালবেলা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ চিরাংয়ের খোঁজে নেমে বিদ্যালয়ের কাছে লোহিত নদীর ধারে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। এছাড়া জামার পকেট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। চিরাং এই সুইসাইড নোটে বিদ্যালয়ে ফোন ব্যবহার করার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি ক্ষমা প্রার্থনাও করেছে। চিরাংয়ের আত্মহত্যার ঘটনায় মর্মাহত হয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল বলেন, ‘‘ও যে কেন এই পদক্ষেপ করলো তা বুঝতে পারছি না। ওকে তো বিদ্যালয়ে পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। ওর বাবার সাথেও কথা হয়েছিল। এই ঘটনা খুবই দুঃখজনক।’’ তবে পুলিশ চিরাং এর আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930