"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের বহরমপুরে জজ কোর্ট মোড়ের বাড়ি থেকে এক বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়। মৃতরা হলো ৬০ বছর বয়সী অশোকা দে ও ৬৫ বছর বয়সী শম্ভুনাথ ঘোষ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে অশোকা দেবী বয়সজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত ছিলেন। শম্ভুনাথবাবুরও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। আর প্রতি মাসে দু’জনের চিকিৎসায় বিস্তর খরচ হওয়ায় সম্প্রতি সন্তানদের মধ্যে মতবিরোধ তৈরী হয়। ক্রমশ অশান্তিও বাড়তে থাকে। আর ওই অবসাদে অশোকা দেবী এবং শম্ভুনাথবাবু গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অশোকা দেবী ও শম্ভুনাথবাবুকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যান।


কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে মৃত দম্পতির নাতি কৌশিক সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবী করেন, ‘‘দাদু-ঠাকুমার চিকিৎসা ঠিকঠাক ভাবেই হচ্ছিল। তবে দু’জনেই অসুস্থতা নিয়ে অবসাদগ্রস্ত ছিলেন। টাকা-পয়সা নিয়ে দু’একটা কথা হতেই পারে। সমস্যা কি সেটা জানালে হয়তো এই দুর্ঘটনা হত না।’’ আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930