"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

উপহার দেখতে গিয়ে উড়ে গেল বরের কব্জি

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ বিয়েতে পাওয়া উপহার দেখতে গিয়ে বিস্ফোরণ হয়ে বরের কব্জি উড়ে গেল। চোখে ও মাথায়ও আঘাত পেলেন। এমনকি খুদে ভাইপোও আহত হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি গুজরাতের নবসারি জেলার মিন্ধাবরী গ্রামে ঘটেছে।

জানা গিয়েছে, গত শনিবার মিন্ধাবরী গ্রামের লতীশ গভিতের একটু দূরের গ্রামের পাত্রীর সঙ্গে অনুষ্ঠান করে বিয়ে হয়। গতকাল লতীশ আমন্ত্রিতদের দেওয়া বিয়ের উপহার দেখতে বসেছিলেন। পাশে ছোটো ভাইপো জিয়ানও ছিল। ওই সময় লতীশ রাজু পটেলের দেওয়া একটি উপহারের বাক্সের মোড়ক খুলতেই হতবাক।


দেখা যায় যে সেটি একটি ইলেকট্রনিক্স খেলনা। যা চার্জে দিলে চলে। তাই লতীশ সেটা চার্জ করতে গেলে জিয়ানও পিছু পিছু যায়। কিন্তু চার্জে বসানোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে খেলনাটি ফেটে যেতেই দ্রুত দু’জন গুরুতর আহত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।


লতীশের পরিবার জানতে পারে, রাজু আসলে নববধূর দিদির প্রাক্তন প্রেমিক। তারা লিভ-ইনও করতেন। কিন্তু তার দিদি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে প্রতিহিংসাবশত সে এই কাজ করতে পারেন বলে মনে করা হচ্ছে। পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031