"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেসরকারী স্কুলগুলির অবাধ ফি নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ বেসরকারী স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে ও সাধারণ অভিভাবকদের স্বার্থরক্ষায় আলোচনার মাধ্যমে ফি-এর হার নিয়ন্ত্রণে রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বেসরকারী স্কুলগুলির ফি বৃদ্ধি ও অন্যান্য বিষয় নিয়ে নিউটাউন কনভেনশন সেন্টারে বৈঠক হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এছাড়াও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং স্কুল শিক্ষা দফতরের সচিব সহ পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রথম সারির বেসরকারি স্কুলের প্রায় ৩৬০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছিল।

শুভেন্দু অধিকারীর কথায়, “সবার বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কিছু স্কুলের ফি ৯ শতাংশ, ১২ শতাংশ বা ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছেবলে অভিযোগ। আবার অনেক স্কুল ফি বাড়ায়নি। কলকাতার কয়েকটি পরিচিত স্কুল বছরে ৯ শতাংশ ফি বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার তাতে রাজি হয়নি। যারা যারা বাড়তি ফি নিয়ে ফেলেছে, তাদের ক্ষেত্রে এখন কিছু করার নেই। তবে ‘অ্যাডজাস্ট’ করে নিতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। তিন-চারটি লাইন ডিপার্টমেন্ট মিলে একটা কমিটি গঠন করা হবে। সবাই মিলে সিদ্ধান্ত জানাবেন।

দেশের সাত-আটটি রাজ্যে বেসরকারী স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন রয়েছে এবং বিহারে বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ ফি বৃদ্ধির নিয়ম থাকলেও পশ্চিমবঙ্গের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেটিও মানদণ্ড হওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, আইন আনার প্রয়োজন পড়বে না। পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। ববৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১ লা ডিসেম্বর থেকে দুটো পোর্টাল খুলবে স্কুলশিক্ষা দফতর। একটি বেসরকারী স্কুলগুলির জন্য আর একটি অভিভাবকদের জন্য। সাধারণ মানুষের আয়ের কথা উল্লেখ করে অভিভাবকদের স্বার্থরক্ষার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। স্কুলের গেটের সামনে যানজট ও ট্রাফিক সংক্রান্ত সহ স্কুল কেন্দ্রিক বিষয়ে একাধিক দফতরের সমন্বয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির প্রস্তাব মুখ্যসচীবের কাছে পাঠানোর কথাও জানানো হহ্য।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30