"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বড়ো উদ্যোগ নিতে চলেছে সরকার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আসন্ন নির্বাচনে বিরোধী দলগুলিকে কুপোকাত করার জন্য মরিয়া হয়ে উঠেছে শাসক দল। এবার আর কোনও ফাঁকতাল রাখতে চাইছে না কলকাতা পুলিশ। নারী-সুরক্ষায় এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে তারা। এবার শহরের পাঁচ জায়গায় চালু হচ্ছে পিঙ্ক বুথ। এখানে উল্লেখ্য, মহিলাদের জন্য এর আগে একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে মমতার সরকার। এবার তাঁদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বড় উদ্যোগ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা পুলিশ সূত্রে খবর, এই বুথগুলি সম্পূর্ণ মহিলা পরিচালিত। সংশ্লিষ্ট বুথগুলিতে থাকছে অত‍্যাধুনিক সুবিধে। এছাড়াও শাইনিং পেট্রলিং গাড়ি ঘুরবে রাতের কলকাতায়। সেই গাড়িতেও থাকবেন মহিলা উর্দিধারীরা। শাইনিং পেট্রলিং গাড়ির নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত পিঙ্ক বুথগুলি খোলা থাকবে। আর রাত ২টো পর্যন্ত শাইনিং পেট্রলিং গাড়ি ঘুরবে।

বেহালা, কাঁকুড়গাছি, গড়িয়াহাট, শ্যামবাজার, হিডকো মোড়ে এই বুথগুলি খোলা হচ্ছে। সিপি সুপ্রতীম সরকার বলেন, “নারী সুরক্ষা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। সেই বিষয় মাথায় রেখে দু’টি বিশেষ উদ্যোগ নেওয়া হলো। যে সকল কর্মরতা মহিলা সন্ধ্যে থেকে একটু বেশী রাতে বাড়ি ফেরেন তাদের নিরাপত্তা যাতে আরো সুনিশ্চিত করা যায়, আরো সুদৃঢ় করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হলো। একটি হলো-পিঙ্ক বুথ। কলকাতা শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরে সংখ্যাটা আরো বাড়ানো হবে। কোনো অসুবিধায় পড়লেই মহিলারা এই পিঙ্ক বুথে যোগাযোগ করতে পারবেন।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31