"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার মোটর ভ্যান চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করলো সরকার

Share

রায়া দাসঃ কলকাতাঃ টোটোর পর এবার মোটর ভ্যান নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য পরিবহন দফতরের। আগেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পরিবহন দফতর। এবার মোটর ভ্যানও বন্ধ করে দেওয়া হবে। জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যেই পরিবহন দফতরের তরফে মোটর ভ্যানচালকদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রোজগার মেলা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অর্জুন সিং। মূলত, চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে নব প্রজন্মকে উজ্জীবিত করতে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এদিন, এই রোজগার মেলা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ” মানুষ ভাবত আমরা চাকরি পাব না। অনেক সমস্যায় রয়েছেন। এই সরকারে কিছুই নেই এটা মানুষের ভুল ভাবনা। এই ভাবনা থেকে নব প্রজন্মকে দিশা দেখানোই মূল লক্ষ্য।”

এরপর মোটর ভ্যান নিয়ে কড়া বার্তা দেন অর্জুন সিং। ভ্যান চালকদের উদ্দেশে বার্তা, আগেই টোটো গাড়িকে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার মোটর ভ্যান চালকদের সাবধান করে দেওয়া হচ্ছে, এই অবৈধ গাড়ি চালানো যাবে না। সরকারি নিয়ম মেনে সরকারি লাইসেন্স নিয়ে দূষণমুক্ত গাড়ি চালাতে হবে। তিন মাস সময় দেওয়া হয়েছে। যদি পরিবহন দফতরের নির্দেশকে অমান্য করা হয় তাহলে কড়া পদক্ষেপ করবে সরকার।


পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, “মোটর ভ্যানে দূষণ হচ্ছে। এটা আমরা পুরোপুরি বন্ধ করে দেব। আমি স্পষ্ট বলছি, এটা আমরা চালাতে দেব না। আমি এক মাস-দেড় মাস সময় দিয়েছি। আপনারা পিক-আপ ভ্যান কিনুন। রেজিস্ট্রেশন করুন। আমরা আগেই বলেছি প্রত্যেকটা বিধানসভায় ১০০টা অটো, ম্যাজিক গাড়িগুলি, যেখানে আট-নয়জন বসতে পারে, আমরা পারমিট দেব। সরকারি নিয়ম মেনে করলে কোনও অসুবিধা হবে না। কাউকে পাঁচ পয়সা দিতে হবে না। কোনো ইউনিয়ন, কোনো গুণ্ডাকে এক পয়সা দেবেন না। সরকারি নিয়ম মেনে আইনের শাসনের মধ্যে থাকুন।” এছাড়া তিনি জানান, পুজোর আগে প্রায় ৬০০ গাড়ি নামানো হচ্ছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে এক হাজার গাড়ি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930