"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে প্রথম চালু হলো হাইড্রোজেন ট্রেন

Share

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ ভারতীয় রেলের ইতিহাসে ঘটল নয়া বিপ্লব। উদ্বোধন হলো দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই আলাদা হাইড্রোজেন ট্রেন। এর সবথেকে বড় বিশেষত্ব হল, এই ট্রেন চলবে ক্লিন এনাজি প্রযুক্তিতে। কয়লা বা বিদ্যুৎ নয়, এই ট্রেন চলবে জলীয় বাষ্পে। অক্সিজেন ও হাইড্রোজেনের কেমিক্যাল রি-অ্যাকশনের মাধ্যমে, হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজিতে চলবে এই ট্রেন।

১২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন / চলবে এই ট্রেন। এতে ট্রেন চলার সময় কেবল জলীয় বাষ্প নির্গত হবে। অর্থাৎ কোনও দূষণ হবে না বললেই চলে। হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী মোদী। সোনিপত পর্যন্ত মোট ৩৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন। দিনে দুইবার রাউন্ড ট্রিপ করবে হাইড্রোজেন ট্রেন।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন হরিয়ানার জিন্দ থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। সোনিপত পৌঁছবে মাত্র দুই ঘণ্টায়, সকাল ৯ টা ৪০ মিনিটে। আবার সোনিপত থেকে ছাড়বে সকাল ১০ টা ৪০ মিনিটে , জিন্দে পৌঁছবে দুপুর একটায়। এই ট্রেন উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে নবনির্মিত জলন্ধর ক্যান্টনমেন্ট রেলওয়ের উদ্বোধনও করবেন। একইসঙ্গে আরও ৭৫টি সংস্কার হওয়া রেল স্টেশনের উদ্বোধন করবেন ভার্চুয়াল মাধ্যমে। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে সন্ত রবিদাস এক্সপ্রেসের, যা অমৃতসর থেকে বারাণসী অবধি চলবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930