"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই গোটা কামরা, ভয়াবহ দৃশ্য স্টেশনে

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বৃহস্পতিবার রাতেরবেলা বধমানের কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল রেল কর্তৃপক্ষকে। যতক্ষণে আগুন নেভানো সম্ভব হয়েছে, ততক্ষণে ট্রেনের সম্পূর্ণ কামরাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

জানা গিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান স্টেশন থেকে ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনটি ছেড়ে কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় রাত পৌনে ১০টা নাগাদ। ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। আর ঠিক সেইসময়ই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। দ্রুত খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে দাউদাউ করে জ্বলছে আগুন। গোটা কামরা ধোঁয়ায় ভরে যায়। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে রেল কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

এরপর ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকরা। তবে ঠিক কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে শর্ট সার্কিট কিংবা ধূমপান থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মাত্র ন’মাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। বারবার এমন ঘটনা ঘটলেও রেলের নিরাপত্তা ব্যবস্থায় কতটা নজরদারি রয়েছে, এখন সেই প্রশ্নই উঠছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30