"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মগ্ন হয়ে টিভি দেখাই কাল হয়ে দাঁড়ালো পরিবারের

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও এরই মধ্যে দুষ্কৃতীরা বাড়ির দরজার তালা ভেঙে গহনা সহ লক্ষাধিক টাকা লুঠ করে নিয়ে পালালো। খাস কলকাতার কসবা থানা এলাকার ১৫ ই কলুপাড়া লেন এলাকায় এই ধরণের ঘটনায় তাজ্জব সকলে।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যেবেলা বাড়ির মালিক গোপাল হালদার, তার স্ত্রী ও ছেলে বেরিয়েছিলেন। আর মা-বোন এবং ভাগ্নী নীচের ঘরে বসে টিভি দেখছিলেন। এই সুযোগেই দুষ্কৃতীরা তিনতলার ছাদ থেকে দোতলার ঘরের দরজার হ্যাশবোল্ড ভেঙে ঘরে ঢুকে নগদ প্রায় তিন লক্ষ টাকা ও প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের সোনার গয়না নিয়ে চম্পট দেয়।


সেই সময় দোতলায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। রাতেরবেলা ৮’টার পর বাড়ির একজন সদস্য দোতলায় উঠে সেখানে গিয়ে দেখেন যে একটি গেট তালা ভাঙা অবস্থায় আছে। এরপর ঘরে ঢুকে দেখা যায় আলমারি খোলা এমনকি লকারটাও ভাঙা। এছাড়া ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। 
তারপরই পরিবারের তরফে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কসবা থানার পুলিশ ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে। কে বা কারা এই চুরির ঘটনার সাথে জড়িত তা নিয়ে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়ে গিয়েছে।  

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031