"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাবার উপর প্রতিশোধ নিতে চরম পরিণতি হলো ছেলের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বাবার ধারের টাকা শোধ করতে না পারায় সেই রাগ থেকে এক ১০ বছর বয়সী বালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তিন জন সমবয়সী বন্ধুর বিরুদ্ধে। আজ ওই বালকের দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে মৃত্যু হয়েছে।

গত ২২ শে সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে জানায়, “একটি বালক আহত হয়ে তিন দিন পর শারীরিক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনার পরই বালকটিকে হাসপাতালে আনা হলে হয়তো বেঁচে যেত।” কিন্তু বালকের অভিভাবকেরা পুলিশের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন।


এই ঘটনায় দিল্লি মহিলা কমিশন দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দিতে দিল্লি পুলিশের কাছে নোটিশ দেয়। মহিলা কমিশন দাবী করে, “এক জন মহিলা অভিযোগ করেছেন, তার ছেলেকে যৌন হেনস্থা করা হয়েছে। এমনকি ওই বালকের পায়ুতে রড ঢোকানো হয়েছে।”


গত ২৪ শে সেপ্টেম্বর অবধি ওই বালকের পরিবার পুলিশের কাছে কোনো জবানবন্দি দিতে চায়নি। তবে পুলিশ বুঝিয়ে পরিবারের সদস্যদের রাজি করান। মৃত বালকের মা জানান, “স্বামী ওই তিন জন বালকের কারোর পরিবারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সেই টাকা সময় মতো ফেরত দিতে না পারায় ছেলেকে যৌন নির্যাতনের পাশাপাশি রড দিয়েও পেটানো হয়েছে।


অন্যদিকে ছেলেকে লাঠি ও নির্যাতনকারীদের মধ্যে এক জন নিকটাত্মীয়।” অবশেষে পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করেন। এর সাথে সাথে অভিযুক্ত তিন জনের মধ্যে দু’জনকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করিয়ে তৃতীয় অভিযুক্ত বালকের সন্ধান চালানো হচ্ছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31