"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ধর্ষণকাণ্ডে মেডিকেল কলেজ থেকে রিপোর্ট তলব করলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা

Share

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ দুর্গাপুরে বেসরকারী মেডিকেল কলেজের গণধর্ষণেরর অভিযোগকে কেন্দ্র করে ফের রাজ্য জুড়ে নিন্দের ঝড় উঠেছে। ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। ওড়িশা থেকে বাংলায় পড়তে এসে ভয়াবহ নির্যাতনের শিকার দ্বিতীয় বর্ষের ছাত্রী। এবার বেসরকারী মেডিকেল কলেজের কাছ থেকে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা রিপোর্ট তলব করেছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি, সিপিএম সরব হয়েছে। এদিকে এর আগে আরজি কর কাণ্ডের সময় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা যাতে জোরদার থাকে সে বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে একাধিক পদক্ষেপ করতে হয়েছিল।

এবার ফের আরও এক মেডিকেল কলেজের পাশে এই ভয়াবহ ঘটনায় চিন্তা বেড়েছে স্বাস্থ্য দফতরেরও। সূত্রের খবর, দুর্গাপুরের ওই বেসরকারী মেডিকেল কলেজের কাছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির বিষয়ে বিশদে জানতে চাইছে স্বাস্থ্য দফতর। সেই মর্মেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদক্ষেপ করতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অচর্না মজুমদার। আরজি কর থেকে কসবার ল কলেজের ঘটনার রেশ ধরে তিনি বলছেন, সঠিক সময়ে দোষীদের শাস্তি না হওয়ার কারণেই লাগাতার এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত।

এদিকে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। দফায় দফায় ওই মেডিকেল কলেজে বিক্ষোভ দেখাতে দেখা যায় বামেদের। কলেজের পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হন। নিরাপত্তার দাবিও তোলেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পর এক সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। রাস্তাতেই তাঁদের পথ আটকায় একদল দুষ্কৃতী। টানতে টানতে ক্যাম্পাসের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর তরুণীর মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কোনও অভিযুক্তকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930