"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাল্টে গেল নবান্নের রং

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ রাজ্যে পালাবদলের পর থেকে বাংলার রংও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তৃণমূল জমানার নীল-সাদা রঙের উপর গেরুয়ার প্রলেপ পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়। এবার রং বদল হল রাজ্যের প্রশাসনিক ভবনেরও। গত ১৫ বছর ধরে নবান্নের রং ছিল নীল-সাদা। এবার তাতে লাগল গেরুয়ার ছোঁয়া। অর্থাৎ ‘নবান্ন’-এর রং বদল করা হল।

বাংলায় পালাবদলের পর দেখা গিয়েছিল গেরুয়া আলোয় সাজানো হয়েছে নবান্নকে। নতুন সরকারের প্রায় দুই মাস পর নবান্নের রঙও পরিবর্তন করা হল। তবে, পুরো প্রশাসনিক ভবনের রং বদলানো হয়নি। শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে ‘নবান্ন’ ফলক রয়েছে, তার রং পরিবর্তন করা হয়েছে। সোমবার সকালেই দেখা গেল, নীল রং এখন অতীত। জ্বলজ্বল করছে গেরুয়া রঙের ‘নবান্ন’-এর ফলক।

নবান্ন অর্থাৎ রাজ্যের প্রশাসনিক ভবনের পুরোটাই গেরুয়া রং করা হবে কি না, সেই বিষয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি। তবে, দেখা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় নীল-সাদা রং বদলে গেরুয়া করা হচ্ছে। সেক্ষেত্রে, আগামীদিনে নবান্ন পুরোটাই যে নীল-সাদা থেকে গেরুয়া হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31