"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের শহর কলকাতায় পড়লো করোনার থাবা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দমদম বিমানবন্দরে ৪৮ বছর বয়সী এক জন বিদেশী মহিলা যাত্রীর র‌্যাপিড টেস্টে করোনা ধরা পড়ায় তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা বুদ্ধগয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার র‌্যাপিড টেস্টে করোনা ধরা পড়ে। এছাড়া করোনার উপসর্গও রয়েছে। তাই আরটিপিসিআর পরীক্ষা করা হবে। ফলে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে বেলেঘাটা আইডি হাসপাতালে জরুরী বিভাগে এনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইসোলেশন বিভাগে রাখা হয়। পাশাপাশি করোনা পরীক্ষাও করা হয়।


সম্প্রতি চিন সহ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে করোনার ভয়াবহতা দেখা দিয়েছে। এমনকি ভারতবর্ষেও করোনার নতুন উপরূপ বিএফ-৭ ধরা পড়েছে। এর জেরে দেশের বিমানবন্দরগুলিতে তৎপরতা শুরু হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও নজরদারী বাড়ানো হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31