চয়ন রায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলার ভয়ঙ্কর ঝড়-বৃষ্টিতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মৃতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলো। ঘোষণায় জানান, “মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু তাদের কত টাকা দেওয়া হবে, তা জানানো হয়নি।

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, এদিন দুপুরবেলা ২ টো ৩০ মিনিট নাগাদ দমদমে ও কলকাতায় জোড়া কালবৈশাখী হয়। দমদমে কালবৈশাখীর গতিবেগ প্রতি ঘণ্টায় ৭৪ কিলোমিটার এবং কলকাতায় কালবৈশাখীর গতিবেগ প্রতি ঘণ্টায় 88 কিলোমিটার ছিল। দু’মিনিটে প্রায় ৮৮ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব হয়েছিল। যার জেরে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। তারই মধ্যে প্রিন্সেপ ঘাটে চক্ররেলের ওভারহেডের ওপর গাছ পড়ে তাতে আগুন লেগে এক জনের মৃত্যু হয়েছে।










