"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকায় লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় ১ জন যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। বর্তমানে করিম খান নামে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পরিবার সূত্রে জানা গেছে, করিম বাড়ির পাশেই লিচু বাগান কাজ করছিল। রাতেরবেলা ১০ টা নাগাদ তার পরিবারের সদস্যরা খবর পান করিমকে কেউ বা কারা গুলি করেছে। এরপর পরিবারের সদস্যরা বাগানে গিয়ে দেখেন করিম রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে রয়েছে। তারপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু করিমকে কে বা কারা কেন গুলি করেছে তা কেউ বুঝতে পারছেন না।

নতুন করে আবার এলাকা উত্তপ্ত হতে শুরু করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। আপাতত পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031