"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দাদার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী ভাই

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের রামকৃষ্ণপল্লী এলাকায় দাদার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হলো ভাই। মৃত দ্বাদশ শ্রেণীর ছাত্র রূপম রায়। এই ঘটনায় পুরো পরিবার একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, রাতেরবেলা রূপম একটু দেরী করে বাড়ি ফিরত। তাই দাদা মিঠুন রায় ছোটো ভাইকে শাসন করেছিল। আর রবিবার রাতেরবেলা মিঠুনের সাথে ভাইয়ের কথা কাটাকাটি হলে সে রুপমকে বকাবকি করায় রুপম রাগ করে তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু রাত গভীর হওয়ার পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।


এরপর মধ্যরাত প্রায় ১২টা নাগাদ রূপম বাড়িতে ফোন করে জানায় যে, ‘‘সে আর ফিরবে না।’’ এই বলে ফোন রেখে দিলে পরিবারের সদস্যরা রূপমকে খুঁজতে শুরু করলে একটি খালের পাশ থেকে জুতো ও মোবাইল ফোন পাওয়া যায়। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তারপর বিধাননগর থানায় খবর দেওয়া হয়। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল খালে নেমে তল্লাশি চালিয়ে রূপমের দেহ উদ্ধার করে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031