"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কুয়ো থেকে উদ্ধার এক বৃদ্ধার দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালবেলা হাওড়ার ডোমজুড়ের খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হওয়াকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল দুপুরেও ৬৬ বছর বয়সী গীতারানি সাউ গোরুর জন্য বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন। এরপর থেকেই গীতারানি নিখোঁজ হয়ে পড়েন। পরিবারের লোকেরা আশপাশে খুঁজেও কোনো সন্ধান পাননি। এরপর আজ সকালে বাগানের কুয়োতে নলি কাটা দেহ দেখতে পায়। কুয়োর মুখ নারকেল পাতায় ঢাকা ছিল।


মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, “দুষ্কৃতীরা এলাকায় সুপারি চুরি করছিল। গীতাদেবী গোরুর ঘাস কাটার সময় সেটি দেখে ফেলে। সম্ভবত দুষ্কৃতীদের মধ্যে কাউকে চিনে ফেলাতেই ওই গীতাদেবীকে দুষ্কৃতীরা খুন করেছেন”।


ডোমজুড় থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। সকলেই অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930