"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুকুর থেকে উদ্ধার ১ অজ্ঞাত পরিচিত যুবকের দেহ

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের শিমুলতলার মূল রাস্তার পাশের জলাশয় থেকে উদ্ধার কানে হেডফোন দেওয়া অবস্থায় ১ অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় দোকানদার ওই যুবককে দেখে নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। মৃতের মুখে আঘাতের চিহ্ন থাকলেও এটা খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এর পাশাপাশি ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।


স্থানীয় কাউন্সিলর মোফাজ্জেল হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। এক জন এলাকাবাসীর কথায়, ‘‘প্রতিদিন এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। সামনেই একটি বিদ্যালয় ও বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এলাকায় সমাজবিরোধীদেরও দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় বিষয়টি পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক মহলে জানানো হয়েছে।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031