"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ির কাছাকাছি এলাকা থেকে উদ্ধার নাবালিকার রক্তাক্ত দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল উত্তরপ্রদেশের ভাদোহি এলাকায় ৮ বছর বয়সী নাবালিকার নগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ওই নাবালিকার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।

সূত্রের ভিত্তিতে জানা যায়, বুধবার সন্ধ্যাবেলা ওই নাবালিকা প্রতিবেশীর বিয়েতে গিয়েছিল। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে গতকাল ওই নাবালিকার বাড়ি থেকে কিছু দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তারপর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।


পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। পাশাপাশি এই ঘটনায় কে বা কারা যুক্ত, তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। যদিও ওই নাবালিকার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, খুনের আগে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031