"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুকুরে স্নানে নেমে মর্মান্তিক পরিণতি হলো কিশোরীদের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার তাহেরপুর থানার পুরাতন দিঘীরপাড় এলাকায় তিনজনে একসঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিল। কিন্তু, কে জানত সেখানেই তাদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। তিনজনকে তোলা গেলেও দু’জনকে আর বাঁচান গেল না। অন্য়দিকে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। এখানেই একটি পুকুরে স্নানে নেমেছিল ৩ কিশোরী। 

স্থানীয় সূত্রে খবর, স্নানে নামার কিছু সময়ের মধ্যেই তলিয়ে যায় তিনজনেই। তাদের চিৎকার শুনেই ছুটে আসে এলাকার লোকজন। তড়িঘড়ি জলে নেমে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। 

কিন্তু, শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি দু’জনকে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর তারা শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত্যু হয়েছে দিঘীরপাড়ের ১০ বছরের রাশি সরকার, ১১ বছরের জ্যোতি মণ্ডলের। শোকের ছায়া পরিবারে। অন্যদিকে এখনও রানাঘাট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৫ বছরের দেবিকা সরকার। পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিষয়ে খোঁজখবর শুরু করেছে। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930