"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়া হলো গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার গঙ্গাসাগর মেলায় নজরদারি কমিটি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাদ পড়লেন। কলকাতা হাইকোর্ট পুরনো তিন সদস্যের কমিটি বাতিল করে দুই সদস্যের কমিটি গঠন করল। কমিটির নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আর লিগ্যাল সার্ভিসেসেস সদস্য সচিব কমিটিতে রয়েছেন।

প্রসঙ্গত, প্রথম থেকেই গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে শুভেন্দু অধিকারীর নাম থাকা নিয়ে একটা চাপানউতোর সৃষ্টি হয়েছিল। মামলাকারীরা অনেকেই বলেছিলেন যে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তাই সেক্ষেত্রে এই মেলাকে কেন্দ্র করে রাজনৈতিক রঙ নিয়ে সুর চড়াও হতে পারে।


মামলাকারীদের অনেকেই মনে করেছিলেন যে হাইকোর্ট আদালত এমন কয়েকজনকে নিয়ে কমিটি গঠন করুক যাতে সকলে সম্পূর্ণ রূপে রাজনীতি থেকে দূরে থাকেন। চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়ার কথাও বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে সরকারী চিকিৎসকদের একাংশও রাজনীতির সাথে যুক্ত থাকায় তাদেরকে বাদ দিয়েই কমিটি গড়ার কথা বলা হয়েছিল।


রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ৭ ই জানুয়ারী থেকে ১০ ই জানুয়ারীর মধ্যে আদালতের দেওয়া অন্যান্য যাবতীয় নির্দেশ কার্যকর করতে হবে। রাজ্য সরকারকে কোভিডের যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে। জোড়া টিকা সহ শংসাপত্র না থাকলে এবং ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট না থাকলে কাউকেই প্রবেশে ছাড়পত্র দেওয়া হবে না।
বিধি লঙ্ঘন হলে সেই মুহূর্তেই নজরদারি কমিটি মেলা বাতিলের নির্দেশ দিতে পারবে। এখন গোটা গঙ্গাসাগর এলাকাই একটি নোটিফায়েড এরিয়া। ফলে যেকোনো সময় যেখানে রাজ্যের বিধি কায়েম হতে পারে। হাইকোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা মুখ্যসচিবকে নিশ্চিত করতে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930