"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবীকে ঘিরে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ উপস্থিতির হার নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুরেন্দ্রনাথ ল কলেজ। সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই বিক্ষোভ চরমে। কলেজের ভাইস প্রিন্সিপালকে ঘিরে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না বলে নির্দেশিকা দেওয়া হয়েছে কলেজের তরফে। এরপরই ভাইস প্রিন্সিপালের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার আগে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। শুক্রবারই পরীক্ষার ফর্ম ফিল-আপের শেষ দিন ছিল বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগ, উপস্থিতির হার কম থাকায় একটি বড় অংশের পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, VRP মডেলে উপস্থিতি দেওয়া হয়। গত জুন মাসেই উপস্থিতির হার প্রকাশ করা হয়েছিল এবং ছাত্রছাত্রীরা নিজেদের উপস্থিতির হার দেখতে পারতেন।

অন্যদিকে, ভাইস প্রিন্সিপালের বক্তব্য, তিনি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। কলেজে পুলিশ ঢুকবে না বলেও জানান তিনি। তবে রাতভর ভাইস প্রিন্সিপালকে ঘেরাও করে নিজেদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031